আজঃ শুক্রবার ● ১৩ই ভাদ্র ১৪৩৩ ● ২৮শে আগস্ট ২০২৬ ● ১৩ই রবিউল-আউয়াল ১৪৪৮ ● রাত ১২:৫৭
শিরোনাম

By: মুক্তি বার্তা

চৌগাছায় ভ্রাম্যমান আদালতে ৫ জনের জরিমানা

ফাইল ছবি

চৌগাছা প্রতিনিধিঃ

যশোরের চৌগাছায় বিধিনিষেধ অমান্য করে দোকান খুলে বেচাকেনার অপরাধে শহরের এক গার্মেন্টস দোকানি এবং নিষেধাজ্ঞা অমান্য করে একাধিক আরোহি নিয়ে চলাচল করায় ৪ মোটরসাইকেল চালকের কাছ থেকে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলাবার বেলা ১১টা থেকে বেলা সাড়ে বারোটা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার প্রকৌশলী এনামুল হকের নেতৃত্বে আদালত পরিচালনা করা হয়। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ইশতিয়াক আহমেদ, চৌগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হকসহ পুলিশ ও আনছার সদস্যরা তার সাথে ছিলেন।

আদালতে শহরের বায়েজিদ গার্মেন্টসের মালিক মোমিনুর রহমানকে ২ হাজার টাকা, মটরসাইকেল চালক উপজেলার দিঘলসিংহা গ্রামের রানা ইসলাম, মাড়–য়া গ্রামের রাকিব উদ্দিন, মহেশপুর উপজেলার আলামপুর ব্রিজঘাটের মফিজুর রহমান, একই উপজেলার বড়বাড়ি গ্রামের নয়ন হোসেনের কাছ থেকে ৫শ টাকা করে জরিমানা আদায় করা হয়।

 

ফেসবুকে লাইক দিন