আজঃ বৃহস্পতিবার ● ১২ই ভাদ্র ১৪৩৩ ● ২৭শে আগস্ট ২০২৬ ● ১৩ই রবিউল-আউয়াল ১৪৪৮ ● রাত ১০:২৬
শিরোনাম

By: মুক্তি বার্তা

ঢাকাস্থ চৌগাছা সমিতির পক্ষ থেকে অক্সিজেন,অক্সিমিটার,ঔষধ ও মাক্স প্রদান

ফাইল ছবি

চৌগাছা প্রতিনিধিঃ
যশোরের চৌগাছায় উপজেলাবাসির জন্যে ঢাকাস্থ চৌগাছা সমিতির পক্ষ থেকে মেডিকেল সামগ্রী বিতর করা হয়েছে। সামগ্রীর তালিকায় রয়েছে ১০টি অক্সিজেন সিলিন্ডার, পালস অক্সিমিটার ৬৬টি, মাক্স ১৫শ ও করোনার প্রতিশেধক বিভিন্ন ঔষধ। প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা হলরুমে উপজেলা মডেল স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে কমিউনিটি ক্লিনিকের “সিএইচসিপি”দের নিকট প্রদান করা হয়। ঢাকাস্থ চৌগাছা সমিতির পক্ষে সমিতির সভাপতি লেফটেন্যান্ট জেনারেল ( অবঃ) মুহাম্মদ হাবিবুর রহমান খান ও সাধারণ স¤পাদক মোহাম্মদ ইদ্রিস আলী এ সকল সামগ্রী প্রদান করেন।
এঅনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান। প্রধান অতিথি ছিলেন যশোরের সিভিল সার্জন ডা.শেখ আবু শাহীন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী এনামুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. লুৎফুন্নাহার লাকি, চৌগাছা পৌর মেয়র নুর-উদ্দীন আল মামুন হিমেল, চৌগাছা সদর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, চৌগাছা প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান রিন্টু, ঢাকাস্থ চৌগাছা সমিতির শিক্ষা ও সাহিত্য সম্পাদক আবেদুর রহমান প্রমুখ।

ফেসবুকে লাইক দিন