আজঃ মঙ্গলবার ● ২৮শে আশ্বিন ১৪৩৩ ● ১৩ই অক্টোবর ২০২৬ ● ১লা জমাদিউল-আউয়াল ১৪৪৮ ● সকাল ৮:৫০
শিরোনাম

By: মুক্তি বার্তা

চৌগাছায় বিধিনিষেধ অমান্য করে দোকান খোলায় ১১ ব্যবসায়ীর কাছ থেকে জরিমানা

চৌগাছা প্রতিনিধিঃ

চৌগাছা প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় বিধিনিষেধ অমান্য করে দোকান খোলায় চৌগাছা, মাশিলা ও কাবিলপুর বাজারের ১১ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। রোববার দুপুর সাড়ে ১২ টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত বাজারগুলিতে আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার প্রকৌশলী এনামুল হক। আদালত পরিচালনাকালে উপজেলা নির্বাহী অফিসারের সাথে সেনা, বিজিবি ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আদালত এসময় চৌগাছা বাজারের কসমেটিক্স ব্যবসায়ী মওদুদ আহমেদকে ৫শ টাকা, মাশিলা বাজারের বিভিন্ন ধরনের দোকানি শরিফুল ইসলামকে ১ হাজার, বকুল হোসেনকে ১ হাজার, নজরুল ইসলামকে ৫শ, ইসমাইল হোসেনকে ১ হাজার, ইমরান হোসেনকে ১ হাজার, তারিক হোসেনকে ১ হাজার ও সেলিম রেজাকে ৭শ টাকা এবং কাবিলপুর বাজারের বিভিন্ন ধরনের দোকানি মনিরুল ইসলামকে ১ হাজার, আলী হায়দারকে ১ হাজার ও রফিকুল ইসলামকে ৮শ টাকা জরিমানা করেন।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন