আজঃ শুক্রবার ● ১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ ● ২৭শে নভেম্বর ২০২৬ ● ১৬ই জমাদিউস-সানি ১৪৪৮ ● বিকাল ৪:৩৫
শিরোনাম

By:মুক্তি বার্তা

চৌগাছায় স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ফাইল ছবি

চৌগাছা প্রতিনিধিঃ
যশোরের চৌগাছায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২ টায় শহরের মুক্তিযুদ্ধ ভাস্কর্যে পুস্পস্তবক অর্পণের মাধমে এই কার্যক্রম শুরু হয়। এরপর চৌগাছা প্রেসক্লাবে কেক কাটা হয়।
পুস্পস্তবক অর্পণ ও কেক কাটা অনুষ্ঠানে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক জিয়াউর রহমান রিন্টুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহাজান কবীর, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক হুমায়ূন কবীর সোহেল, প্রেসক্লাবের সম্পাদক প্রভাষক অমেদুল ইসলাম, সাংবাদিক ও পূজা উদযাপন পরিষদ নেতা শ্যামল দত্ত, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বকুল হোসেন, সাধারণ সম্পাদক সুমন হোসেন, চৌগাছা সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবু সাঈদ মানিক শাহ, নারায়নপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মেসবাহ উদ্দিন ইটুসহ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবকলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
এছাড়াও উপজেলার ১১টি ইউনিয়নে স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়

ফেসবুকে লাইক দিন