আজঃ সোমবার ● ২৯শে আষাঢ় ১৪৩৩ ● ১৩ই জুলাই ২০২৬ ● ২৭শে মুহাররম ১৪৪৮ ● দুপুর ১:১১
শিরোনাম

By: মুক্তি বার্তা

চৌগাছায় স্বাস্থ্য সহকারীদের মাসিক সভা

ফাইল ছবি

চৌগাছা প্রতিনিধিঃ
যশোরের চৌগাছায় স্বাস্থ্য সহকারীদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এই মাসিক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাঃ লুৎফুন্নাহার লাকির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহিন। অন্যান্যের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আরিফুর রহমানসহ চিকিৎসকবৃন্দ এবং উপজেলার স্বাস্থ্য সহকারীরা উপস্থিত ছিলেন।
সভায় সরকারের সিদ্ধান্তে আগামী আগস্ট মাসের ৭ তারিখ হতে ইউনিয়ন পর্যায়ে করোনা ভাইরাসের টিকা প্রদানসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন সিভিল সার্জন ডা. শেখ আবু শাহিন।

ফেসবুকে লাইক দিন