আজঃ শনিবার ● ১৪ই ভাদ্র ১৪৩৩ ● ২৯শে আগস্ট ২০২৬ ● ১৪ই রবিউল-আউয়াল ১৪৪৮ ● রাত ১:৫৯
শিরোনাম

By: মুক্তি বার্তা

টেকনাফ সীমান্তে ৬০হাজার ইয়াবা উদ্ধার

ফাইল ছবি

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফের সাবরাং সীমান্তে বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে মাদক চোরাকারবারীদের ফেলে ৬০হাজার পিস ইয়াবার চালান জব্দ করেছে।
সুত্র জানায়, ২ আগষ্ট ভোররাতে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের সাবরাং বিওপির বিশেষ টহল মাদকের চালান আসার সংবাদ পেয়ে হারিয়াখালী মৎস্যঘেঁর সংলগ্ন মাঠে অভিযানে যায়। বেশ কিছুক্ষণ পর ১জন দুস্কুতকারী হারিয়াখালী মাঠের উত্তর দিক দিয়ে ১টি বস্তা কাঁধে নিয়ে গ্রামের দিকে আসতে থাকে। তখন বিজিবি জওয়ানেরা চ্যালেঞ্জ করে সামনে অগ্রসর হতে থাকে। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে বস্তাটি ফেলে চিংড়ি ঘেঁরের আড় দিয়ে গ্রামের ভেতর পালিয়ে যায়। পরে বিজিবি টহল দল ঘটনাস্থল তল্লাশী করে বস্তাটি উদ্ধার করে ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ১কোটি ৮০লাখ টাকা মূল্যমানের ৬০হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (বিজিবিএম, পিএসসি) জানান, জব্দকৃত ইয়াবা পরবর্তীতে উর্ধ্বতন মহল, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।

ফেসবুকে লাইক দিন