আজঃ শুক্রবার ● ২৬শে আষাঢ় ১৪৩৩ ● ১০ই জুলাই ২০২৬ ● ২৪শে মুহাররম ১৪৪৮ ● সন্ধ্যা ৬:২১
শিরোনাম

By: মুক্তি বার্তা

চৌগাছায় উপজেলা আ.লীগের প্রতিবাদ সভা

ফাইল ছবি

চৌগাছা প্রতিনিধিঃ

২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপি বোমা হামলার প্রতিবাদ সভা করেছে চৌগাছা উপজেলা আওয়ামী লীগ।

মঙ্গলবার সন্ধ্য ছয়টায় শহরের যশোর বাসস্ট্যান্ডে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কার্যালয়ে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম রাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউপি চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী। অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাউন্সিলর আতিয়ার রহমান, সহ-সভাপতি হাফিজুর রহমান, অর্থ-সম্পাদক আসাদ চৌধুরী, কৃষি বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সিংহঝুলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামছুর রহমান টিয়ে, ছাত্রলীগ নেতা আব্দুল করিম, রুবেল হুসাইন প্রমুখ। প্রতিবাদ সভায় উপজেলা ও ইউনয়িন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

ফেসবুকে লাইক দিন