আজঃ সোমবার ● ১১ই জ্যৈষ্ঠ ১৪৩৩ ● ২৫শে মে ২০২৬ ● ৭ই জিলহজ্জ ১৪৪৭ ● রাত ১০:৫১
শিরোনাম

By: মুক্তি বার্তা

হেফাজতে ইসলামের আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরীর ইন্তেকালে ইসলামী যুব আন্দোলন যশোর জেলা শাখার শোক প্রকাশ

ফাইল ছবি

বিশেষ প্রতিনিধিঃ হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর, হাটহাজারী মাদরাসার শাইখুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লামা জুনায়েদ বাবুনগরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে মরহুমের মাগফিরাত কামনা করেছেন ইসলামী যুব আন্দোলন যশোর জেলা শাখা।
আল্লামা জুনায়েদ বাবুনগরী ছিলেন অত্যন্ত নম্র, ভদ্র ও বিনয়ী। তিনি দীর্ঘদিন যাবত উম্মুল মাদারিস দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারীর শাইখুল হাদীস হিসেবে সুনামের সাথে দায়িত্ব আঞ্জাম দিয়েছেন। ইলমী ও বিনয়ী কথাবার্তায় তিনি সবাইকে খুব সহজেই মুগ্ধ করতে পারতেন। তিনি একজন মানব দরদি, নম্র-ভদ্র, সরল মনের অধিকারী ছিলেন। আল্লামা বাবুনগরী ছিলেন দেশের শীর্ষস্থানীয় নির্ভরযোগ্য আলেমদের মধ্যে একজন। তার ইন্তেকালে দেশের ঈমানদার জনগণ একজন খ্যাতিমান ধর্মীয় অভিভাবক হারালেন। তিনি হাজার হাজার আলেম গড়ে তুলেছেন। আল্লামা জুনায়েদ বাবুনগরী দীনের বহুমুখি খেদমত আঞ্জাম দিয়ে ইলমে নববীর আলো বিতরণ করে গেছেন; যার অভাব দীর্ঘদিন অনুভুত হবে।

ইসলামী যুব আন্দোলন যশোর জেলা শাখা, আল্লামা জুনায়েদ বাবুনগরীর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবদেনা জ্ঞাপন করেন। আল্লাহ তা’য়ালা হযরতকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবারকে সবরে জামিল এখতিয়ারের তৌফিক দিন, আমীন।
শোকবার্তা প্রেরক
মোঃ কামরুজ্জামান
সভাপতি
ইসলামী যুব আন্দোলন
যশোর জেলা শাখা।

ফেসবুকে লাইক দিন