আজঃ রবিবার ● ২৬শে আশ্বিন ১৪৩৩ ● ১১ই অক্টোবর ২০২৬ ● ২৮শে রবিউস-সানি ১৪৪৮ ● রাত ২:০৫
শিরোনাম

By: মুক্তি বার্তা

বরিশাল জেলা প্রশাসকের মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি

ফাইল ছবি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥
বরিশাল জেলা প্রশাসক  ও জেলা  ম্যাজিষ্ট্রেট মো.জসীম উদ্দীন হায়দারের দাপ্তরিক মোবাইল ফোন  নম্বর ক্লোন করা হয়েছে। প্রতারক চক্র জেলা প্রশাসনের এ শীর্ষ কর্মকর্তার মোবাইল নম্বর ক্লোন করে এবং তা দিয়ে ফোন করে বিভিন্ন লোকের কাছে অর্থ দাবি করছে। জেলা প্রশাসক মো. জসীম উদ্দিন হায়দার বৃহস্পতিবার তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে এই তথ্য জানিয়ে সকলকে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। এবং তিনি কোনো ধরনের আর্থিক লেনদেন বা তথ্য আদান-প্রদান করার ক্ষেত্রে সতর্ক থাকতে বলেছেন। এর আগে মঙ্গলবার রাতে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) প্রণতি বিশ্বাসের ফোন নম্বর ক্লোন করে কয়েকজন ইউপি চেয়ারম্যানসহ বিভিন্নজনের কাছে নানা অঙ্কের টাকা দাবি করা হয়েছিল। পুলিশ এতে জড়িতদের খুঁজতে শুরু করেছে।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন