আজঃ বৃহস্পতিবার ● ১২ই ভাদ্র ১৪৩৩ ● ২৭শে আগস্ট ২০২৬ ● ১৩ই রবিউল-আউয়াল ১৪৪৮ ● দুপুর ১:১৯
শিরোনাম

By: মুক্তি বার্তা

চৌগাছায় ১৪১ মোটরসাইকেল আটক

ফাইল ছবি

চৌগাছা প্রতিনিধিঃ

যশোরের চৌগাছায় কাগজপত্র বিহীন ১৪১ মোটরসাইকেল আটক করেছে যশোর ট্রাফিক পুলিশ।  বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চৌগাছা শহরের বিভিন্ন সড়ক থেকে এগুলো আটক করা হয়। পরে মোটরসাইকেলগুলি চৌগাছা থানায় সোপর্দ করা হয়।

যশোর ট্রাফিক পুলিশের সার্জেন্ট মোঃ মেহেদী হাসান বলেন, নিবন্ধন না থাকা, ড্রাইভিং লাইসেন্স না থাকা ও হেলমেট ব্যবহার না করার অপরাধে এসব মোটরসাইকেল আটক করে ট্রাফিক আইনে মামলা দেয়া হয়েছে। এসময় ট্রাফিক পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কবির হোসেনসহ ট্রাফিক পুলিশের সদস্যরা তার সাথে ছিলেন।

চৌগাছা থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইব্রাহিম রাসেল বলেন মোট ১৪১ মামলায় ১৪১টি মোটরসাইকেল আটক করে থানায় সোপর্দ করেছে ট্রাফিক পুলিশ। মোটরসাইকেলের মালিকদের বিভিন্ন অংকে জরিমানা করা হয়েছে।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন