আজঃ মঙ্গলবার ● ১০ই ভাদ্র ১৪৩৩ ● ২৫শে আগস্ট ২০২৬ ● ১১ই রবিউল-আউয়াল ১৪৪৮ ● সকাল ৮:৪৮
শিরোনাম

By: মুক্তি বার্তা

রফিকুল ইসলাম মলুহার ওয়াজেদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

ফাইল ছবি

রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়া উপজেলার মলুহার ওয়াজেদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের এডহক কমিটি গঠন করা হয়েছে। ৫  সেপ্টেম্বর রবিবার বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ইউনুস এ কমিটির অনুমোদন দেন। নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ইলুহার ইউনিয়নের বিশিষ্ট শিক্ষনুরাগী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম । পদাধিকার বলে কমিটির সদস্য সচিব মলুহার ওয়াজেদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম হোসেন মিয়া।  এছাড়া অভিভাবক সদস্য হয়েছেন মো. জাহাঙ্গীর হোসেন। এদিকে রফিকুল ইসলাম ঐতিহ্যবাহী মলুহার ওয়াজেদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হওয়ায় বানারীপাড়া উপজেলা ও পৌর আওয়ামী লীগ, প্রেসক্লাব যুবলীগ,ছাত্রলীগ,কৃষক লীগ, শ্রমিকলীগ ও স্বেচ্ছাসেবকলীগসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী এবং সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা তাকে উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছে জানিয়েছেন।

ফেসবুকে লাইক দিন