আজঃ বৃহস্পতিবার ● ২৩শে আশ্বিন ১৪৩৩ ● ৮ই অক্টোবর ২০২৬ ● ২৫শে রবিউস-সানি ১৪৪৮ ● রাত ১২:৪৬
শিরোনাম

By: মুক্তি বার্তা

চৌগাছায় স্বেচ্ছাসেবক লীগের ওর্য়াড কমিটি গঠন

ফাইল ছবি

চৌগাছা প্রতিনিধিঃ
যশোরের চৌগাছায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চৌগাছা উপজেলার হাকিমপুর ইউনিয়ন শাখার ০৩ নং ওর্য়াড চন্দ্রপাড়ার ওর্য়াড কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১১ সেপ্টেম্বর)  ০৪.০০ টায় হাকিমপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে চন্দ্রপাড়া বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।
হাকিমপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক  লীগের সভাপতি শামসুজ্জোহা শিপুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মারুফ হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক জিয়াউর  রহমান রিন্টু।
বিশেষ  অতিথি হিসেবে  ছিলেন ০৩ নং ওর্য়াড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য  মো. শেখ হাসান, প্রেসক্লাব চৌগাছার সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক  লীগ নেতা প্রভাষক অমেদুল ইসলাম, আলমগীর হোসেন মধু, সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আবু সাইদ মানিক, নারায়নপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের  সভাপতি মেজবাহ উদ্দীন ইটু, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক রোকনুজ্জামান সুমন, স্বেচ্ছাসেবক লীগ নেতা আশরাফুজ্জামান মিঠু।
ওয়ার্ড কমিটির সভাপতি পদে আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সোহাগ হোসেনকে ঘোষণা করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক  জিয়াউর রহমান রিন্টু।
অনুষ্ঠানে  অন্যান্যের মধ্যে  উপস্থিত ছিলেন হাকিমপুর ইউনিয়ন  স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র  সহ-সভাপতি সাখাওয়াত হোসেন মিন্টু, যুগ্ম-সম্পাদক শহিদুল ইসলাম,সদস্য রবিউল ইসলাম রয়েল, উপজেলা ছাত্রলীগ নেতা সাংবাদিক আব্দুল্লাহ আল-মামুন, হাকিমপুর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক ইয়াছিন আরাফাত, এবিসিডি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিখন হাসানসহ স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

ফেসবুকে লাইক দিন