আজঃ মঙ্গলবার ● ৩০শে আষাঢ় ১৪৩৩ ● ১৪ই জুলাই ২০২৬ ● ২৮শে মুহাররম ১৪৪৮ ● সকাল ১০:১৮
শিরোনাম

By: মুক্তি বার্তা

চৌগাছায় স্বেচ্ছাসেবক লীগের দ্বি-বার্ষিক সম্মেলন সভা অনুষ্ঠিত 

ফাইল ছবি

রায়হান হোসেন, চৌগাছা(যশোর) প্রতিনিধিঃ
যশোরের চৌগাছায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চৌগাছা উপজেলার স্বরূপদাহ ইউনিয়ন শাখার ১ নং ওয়ার্ড কমিটির দ্বি-বার্ষিক সম্মেলন সভা অনুষ্ঠিত। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টায় স্বরুপদাহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে দেবালয় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সদস্য আশরাফুজ্জামান মিঠুর সভাপতিত্বে ও বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রুবেল আহমেদ  এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  চৌগাছা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক জিয়াউর রহমান রিন্টু। বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রেসক্লাব চৌগাছার সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগ নেতা প্রভাষক অমেদুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জাহা বক্স, ০১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাষ্টার আবু-সামা, সম্পাদক শাহানুর রহমান চুন্নু, ০৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বিশ্বণাথ চ্যাটার্জি, ০১ নং ওয়ার্ডের কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি সেলিম রেজা।
এছাড়া উপস্থিত ছিলেন চৌগাছা পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক রোকনুজ্জামান সুমন, সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আবু সাঈদ মানিক, স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইদুর রহমান,  বাহাদুর রহমান, আকরাম হোসেন,শিমুল হোসেন, সাইদুল ইসলাম, আশিকুর রহমান, তুফান হোসেন,রায়হান হোসেন, শফি আহমেদ, রিয়াদ হোসেন, আরিফ হোসেন, রিপন হোসেন, শামিম হোসেন প্রমুখ।

ফেসবুকে লাইক দিন