আজঃ সোমবার ● ২৯শে আষাঢ় ১৪৩৩ ● ১৩ই জুলাই ২০২৬ ● ২৬শে মুহাররম ১৪৪৮ ● রাত ৩:৫৫
শিরোনাম

By: মুক্তি বার্তা

চৌগাছায় স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আ.লীগ নেতা ইমামুল হাসান টুটুলের ১২ তম মৃত্যুবার্ষিকী পালিত

ফাইল ছবি

রায়হান হোসেন, চৌগাছা(যশোর) প্রতিনিধিঃ
যশোরের চৌগাছায়  উপজেলা আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও সাবেক সাধারন সম্পাদক, যশোর জেলা যুবলীগের অন্যতম সাবেক যুবনেতা, পাশাপোল ইউনিয়নের সাবেক জনপ্রিয় চেয়ারম্যান ইমামুল হাসান টুটুলের ১২ তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার(১৬ সেপ্টেম্বর) উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে প্রথমে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে কবর জিয়ারত, পারিবারিক খোজ খবর নেয়। এরপর পাশাপোল ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আলোচনা, দোয়া মাহফিল ও স্বরনসভা করে। এবং এর পূর্বে ধুলীয়ানি বাজারে স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দের উদ্যোগে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও প্রেসক্লাব চৌগাছার সভাপতি জিয়াউর রহমান রিন্টু,  উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক প্রভাষক আজিজুল হক রাজু, প্রেসক্লাবের সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগ নেতা প্রভাষক অমেদুল ইসলাম, পাশাপোল ইউনিয়ন আ.লীগের সভাপতি আ. মতলেব, সাধারন সম্পাদক  আব্দুস সালাম  উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সাংবাদিক শ্যামল দত্ত,  পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বকুল হোসেন, সহ-সভাপতি বাবুল হোসেন, সম্পাদক রোকনুজ্জামান সুমন, যুগ্ম-সম্পাদক আসিফ আহমেদ, সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আবু সাঈদ মানিক, যুগ্ম-আহবায়ক আবু তাহের, নারায়নপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মেজবাহ উদ্দীন ইটু,  মরহুমের আপন ছোট ভাই আক্তারুজ্জামান প্রমুখ।

ফেসবুকে লাইক দিন