আজঃ বৃহস্পতিবার ● ১২ই ভাদ্র ১৪৩৩ ● ২৭শে আগস্ট ২০২৬ ● ১৩ই রবিউল-আউয়াল ১৪৪৮ ● রাত ১০:৩৮
শিরোনাম

By: মুক্তি বার্তা

চৌগাছায় স্বেচ্ছাসেবক লীগের ওয়ার্ড কমিটির সম্মেলন সভা অনুষ্ঠিত 

ফাইল ছবি

রায়হান হোসেন, চৌগাছা(যশোর) প্রতিনিধিঃ
যশোরের চৌগাছায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ হাকিমপুর ইউনিয়ন শাখার ০৬ ও ০৯ নং ওয়ার্ড কমিটি গঠনের লক্ষে সম্মেলন সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ সেপ্টেম্বর)  বিকাল ০৪.০০ টায় এ.বি.সি.ডি. কলেজ মাঠ প্রাঙ্গনে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
হাকিমপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি সাখাওয়াত হোসেন মিন্টুর সভাপতিত্বে ও সম্পাদক মারুফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও প্রেসক্লাব চৌগাছার সভাপতি জিয়াউর রহমান রিন্টু। বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রেসক্লাব চৌগাছার সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগ নেতা প্রভাষক অমেদুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহাফিজুর রহমান ডেভিড,  ০৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইদুর রহমান, ০৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুসাইদ আহমেদ,সম্পাদক মুজিদ শেখ, বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান,ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শামসুজ্জোহা শিপু।
এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌগাছা পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক রোকনুজ্জামান সুমন, সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আবু সাইদ মানিক, নারায়নপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মেজবাহ উদ্দীন ইটু, স্বেচ্ছাসেবক লীগ নেতা আলমগীর হোসেন মধু, হাকিমপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সম্পাদক শহিদুল ইসলাম,সদস্য রবিউল ইসলাম রয়েল, ০৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আমিনুল ইসলাম, সম্পাদক সোহাগ রহমান, জাহিদ হোসেন,লোকমান হোসেন, আক্তার হোসেন,লিটন হোসেন, সোয়াইব হোসেন মিঠু, হাকিমপুর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক ইয়াছিন আরাফাত, যুগ্ম-আহবায়ক পলক হোসেন,এ.বি.সি.ডি. কলেজ ছাত্রলীগের সভাপতি রাশেদ হাসানসহ আওয়ামী লীগ,স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

ফেসবুকে লাইক দিন