আজঃ বৃহস্পতিবার ● ১২ই ভাদ্র ১৪৩৩ ● ২৭শে আগস্ট ২০২৬ ● ১৩ই রবিউল-আউয়াল ১৪৪৮ ● বিকাল ৪:৫৭
শিরোনাম

By: মুক্তি বার্তা

চৌগাছায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে  শিক্ষা উপকরণ  বিতরন

ফাইল ছবি

চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ
যশোরের চৌগাছায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে  শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরন করা হয়েছে।  রবিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০.০০ টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও চৌগাছা উপজেলা ছাত্রলীগ নেতা শফিউর রহমান রাথিক এর নেতৃত্বে পৌর সভার ০৩ ওয়ার্ড কংশারীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ শিক্ষা উপকরণ বিতরন করা হয়। শিক্ষাসামগ্রী  বিতরনের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব চৌগাছার সাধারণ সম্পাদক প্রভাষক অমেদুল ইসলাম।
এসময় শিক্ষার্থীদের মাঝে ১০টি ব্যাগ ও ৩য় এবং ৫ম শ্রেণীর সকল ছাত্র -ছাত্রীদেরকে কলম উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিকুর রহমান, সহকারী শিক্ষক জেসমিন আক্তার, মাধবীলতা, ডালিয়া খাতুন, নুরনাহার পারভীন, আসমা খাতুন, ফারজানা খাতুন, ছাত্রনেতা আসিফ মৃধা,জিকো প্রমুখ।

ফেসবুকে লাইক দিন