আজঃ শুক্রবার ● ২৯শে ফাল্গুন ১৪৩২ ● ১৩ই মার্চ ২০২৬ ● ২৩শে রমযান ১৪৪৭ ● সকাল ৬:০৯
শিরোনাম

By: মুক্তি বার্তা

চৌগাছায় প্রধানমন্ত্রীর জন্মদিনে হাসপাতালে বৃক্ষরোপণ

ফাইল ছবি

চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ
যশোরের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে একটি কদম ফুল গাছ রোপন করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টা ৪০ মিনিটে হাসপাতাল চত্বরে কদম ফুল গাছ রোপন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাঃ লুৎফুন্নাহার ও উপজেলা নারী ভাইস চেয়ারম্যান নাজনীন নাহার পপি। এসময় আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাসুম বিল্লাহ, জুনিয়র কনসালট্যান্ট (শিশু) ডা. আব্দুস সামাদসহ চিকিৎসক ও কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। এদিকে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে উপজেলার ১১ ইউনিয়নের ১৬ হাজার ৫০০ ব্যক্তিকে করোনা টিকার প্রথম ডোজ প্রদান করা হয়।

ফেসবুকে লাইক দিন