আজঃ বৃহস্পতিবার ● ১২ই অগ্রহায়ণ ১৪৩৩ ● ২৬শে নভেম্বর ২০২৬ ● ১৫ই জমাদিউস-সানি ১৪৪৮ ● বিকাল ৩:১৮
শিরোনাম

By: মুক্তি বার্তা

চৌগাছায় স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন পালিত

ফাইল ছবি

চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ
যশোরের চৌগাছায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালিত হয়েছে। মঙ্গলবার বিকাল উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে জন্মদিনে আনন্দর‍্যালী ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিকাল সাড়ে চারটায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে কেক কাটা ও আনন্দ মিছিল করা হয়।মিছিলে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক জিয়াউর রহমান রিন্টু, যুগ্ম-আহবায়ক বকুল হোসেন,চৌগাছা প্রেসক্লাবের সম্পাদক প্রভাষক অমেদুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বকুল হোসেন, সম্পাদক রোকনুজ্জামান সুমন, নারায়নপুর ইউনিয়ন সভাপতি মেজবাহ উদ্দিন ইটু, চৌগাছা সদর ইউনিয়নের আহবায়ক আবু সাঈদ মানিক প্রমুখ নেতৃত্ব দেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে চৌগাছা প্রেসক্লাবে এসে কেক কাটেন তারা।
এছাড়া অন্যান্যের মধ্যে  প্রত্যেক ইউনিয়ন ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি -সম্পাদক, উপজেলা ছাত্রলীগ নেতা ফিরোজ হোসেন, শফিউর রহমান রাথিক, রবিউল ইসলাম রুবেলসহ স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

ফেসবুকে লাইক দিন