আজঃ শুক্রবার ● ২৪শে আশ্বিন ১৪৩৩ ● ৯ই অক্টোবর ২০২৬ ● ২৭শে রবিউস-সানি ১৪৪৮ ● সকাল ৭:৩৬
শিরোনাম

মুক্তি বার্তা By:

চকরিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ দুই জন নিহত, অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার

ফাইল ছবি

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি।
কক্সবাজারের চকরিয়ায় র‌্যাবের সাথে কথিত ‘বন্দুকযুদ্ধে’ দুই জন নিহত হয়েছে। সোমবার ভোররাতে চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে দুই ডাকাতকে গ্রেপ্তার করা হয়।এসময়  তিনটি দেশীয় অস্ত্র, ছয়টি গুলি ও চারটি কার্তুজসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করার কথা জানিয়েছে র‌্যাব। র‌্যাবের দাবী, নিহতরা ডাকাত।
তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম, ঠিকানা জানা যায়নি।
র‌্যাব-১৫ এর কক্সবাজার ক্যাম্পের কমান্ডার মেজর শেখ ইউসূফ আহমেদ বলেন, ডাকাতির প্রস্তুতির  খবর পেয়ে র‍্যাবের একটি দল ভোররাতে পূর্ব বড় ভেওলায় অভিযান চালায়। এসময় র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি চালায়। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। গোলাগুলি শেষে আমরা দু’জনকে গ্রেপ্তার করি। ঘটনাস্থলে আরও দুই জনকে পড়ে থাকতে দেখে তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ফেসবুকে লাইক দিন