By: মুক্তি বার্তা
সেবামূলক ও অরাজনৈতিক সংগঠন “চৌগাছা পরিবার” এর আত্মপ্রকাশ
রায়হান হোসেন, চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ
যশোরের চৌগাছায় অরাজনৈতিক ও সেবামূলক প্রতিষ্ঠান ‘চৌগাছা পরিবার” নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। সেবামুলক প্রতিষ্ঠান হিসাবে তাদের কার্যক্রম ইতিমধ্যেই আলোচিত হয়েছে।
করোনাকালে উপজেলাতে হতদরিদ্রদেরকে সাহায্য সহযোগিতার মাধ্যমেই সংগঠনটির পদচারনা শুরু। এছাড়া রমজান মাসে ইফতার বিতরন, কোরআনের পাখিদের মাঝে নতুন কোরআন শরীফ ও নগত অর্থ প্রদান এবং ঈদ উপলক্ষে বস্ত্র বিতরন, পঙ্গু প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ। অসহায়দের সেলাই মেশিন সহযোগিতা। অসহায়দের খাদ্য, চাউল ও নগত অর্থ সহযোগিতাসহ নানা মানব সেবামূলক কর্মকান্ড নিয়ে এগিয়ে চলেছে সংগঠনটি।
সংগঠনটির কার্যক্রম আরো গতিশীল করতে গত রবিবার সংগঠনটির সদস্য মালয়েশিয়া প্রবাসী মোস্তাফিজুর রহমান এবং তার বন্ধুরা মিলে সংগঠনে নগদ ১৫ হাজার টাকা প্রদান করেন। এক শুভেচ্ছা বার্তায় মেস্তাফিজুর রহমান বলেন, আমরা এই সেবামূলক সংগঠনের মাধ্যমে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই। মোস্তাফিজুর রহমান চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়ন, নগর বর্নী গ্রামের তাইজেল ইসলামের ছেলে।
সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি বখতিয়ার হোসেন ও সাধারণ সম্পাদক সবুজ হোসেন অন্যান্য সদস্য বৃন্দরা মোস্তাফিজুর রহমানের এই সহযোগিতায় কৃতজ্ঞতা স্বীকার করে শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
সংগঠনটির অন্যান্য সদস্য বৃন্দরা হলেন,
কবির হোসেন সোহেল, মোঃ হাসানুর রহমান, মোঃ মুকুল হোসেন, মোঃ জুয়েল রানা, জহিরুল ইসলাম সোহাগ, মোঃ সাইফুজ্জামান লিটন, মোঃ ফয়সাল আহমেদ, মোঃ আলামিন হুসাইন, মোঃ আলী রেজা রাজু, মোঃ গোলাম রাব্বি, মোঃ বিল্লাল হোসেন, মোঃ মাসুদ রানা, মোঃ শাহিন কবির, সোহেল রানা, এস এ সিয়াম, মাষ্টার মোঃ আকরাম হোসেন, মোঃ সোহাগ হোসেন, মোঃ হাফিজুর রহমান, মোঃ নুর-আলম সিদ্দিকী, মোঃ আরিফুল ইসলাম, রিয়াদ হোসেন ডালিম, মোঃ আবদুল্লাহ, মোঃ আলিফ, মোঃ সুজন ইসলাম, বি এম আলমগীর কবির, মোঃ রাশেদুল ইসলাম, মোঃ মনোয়ার হোসেন, মোঃ ইমরান হোসেন,মোঃ মামুন হোসেন, মোঃ রুবেল ইসলাম, মোঃ কামরুল হাসান, মোঃ আছির উদ্দিন, মোঃ নয়ন খান, মোঃ বিলটু রহমান, মোঃ আনিছুর রহমান প্রমুখ।

