আজঃ শুক্রবার ● ১৩ই ভাদ্র ১৪৩৩ ● ২৮শে আগস্ট ২০২৬ ● ১৪ই রবিউল-আউয়াল ১৪৪৮ ● সকাল ৭:০৫
শিরোনাম

By: মুক্তি বার্তা

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ ৩ রোহিঙ্গা সন্ত্রাসী আটক

ফাইল ছবি

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজারের উখিয়ায় অস্ত্র-গুলিসহ ৩ রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে এপিবিএন সদস্যরা। এসময় তাদের কাছ থেকে ১টি এলজি অস্ত্র, ২টি তাজা কালো রংয়ের কার্তুজ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৩ ডিসেম্বর) বিকেলে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- ৪নং ক্যাম্প, ব্লক-ই/১৫ এর সৈয়দ নুরের ছেলে জোবায়ের মোহাম্মদ (২২), একই ক্যাম্পের ব্লক-ই/১৪ এর মৃত আবু সুফিয়ানের ছেলে মোহাম্মদ আয়াছ (২২) ও ক্যাম্প ২/ইস্ট, ব্লক-ই এর আমিন উল্লাহর ছেলে আয়াত উল্লাহ (২৫)
বিষয়টি নিশ্চিত করে ১৪ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার নাইমুল হক জানান, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কিছু সন্ত্রাসী মধুরছড়া ক্যাম্পে অস্ত্রসহ অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে ৩ রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করা হয়। এসময় তাদের তল্লাশি করে ট্রিগার এবং ফায়ারিং পিন যুক্ত দেশীয় তৈরি ১টি পুরাতন সচল এলজি, ২টি তাজা কালো রংয়ের কার্তুজ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাদের উখিয়া থানায় প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন