আজঃ শনিবার ● ১৪ই ভাদ্র ১৪৩৩ ● ২৯শে আগস্ট ২০২৬ ● ১৫ই রবিউল-আউয়াল ১৪৪৮ ● সকাল ১১:২৩
শিরোনাম

By: মুক্তি বার্তা

বানারীপাড়ায় রাজনৈতিক দলের নারী    কমিটি ও অপরাজিতাদের মধ্যে মতবিনিময় সভা

ফাইল ছবি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় রাজনৈতিক দলের বিভিন্ন নারী কমিটি এবং অপরাজিতাদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ ডিসেম্বর মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা বিআরডিবি মিলনায়তনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিপন কুমার সাহা। বিশেষ অতিথি ছিলেন বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন। বানারীপাড়া নারী উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক ও সদর ইউপি সদস্য সন্ধ্যা রানী সরকারের সভাপতিত্বে এবং রূপান্তরের ক্যাপাসিটি বিল্ডিং কো-অর্ডিনেটর ঝুমু কর্মকারের প্রাণবন্ত সঞ্চালনায় এছাড়াও বক্তৃতা করেন উপজেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক শাহনাজ শাহিন,পৌর মহিলা আওয়ামী লীগ নেত্রী লিমা,রূপান্তরের উপজেলা সমন্বয়কারী বিলকিছ খানম প্রমুখ।

ফেসবুকে লাইক দিন