আজঃ বুধবার ● ১১ই ভাদ্র ১৪৩৩ ● ২৬শে আগস্ট ২০২৬ ● ১২ই রবিউল-আউয়াল ১৪৪৮ ● রাত ৮:৫৭
শিরোনাম

By: মুক্তি বার্তা

বানারীপাড়ায় আওয়ামী লীগ নেতা মিলন মুন্সীর স্ত্রীর ইন্তেকাল

ফাইল ছবি

রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়া উপজেলার উদয়কাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম মিলন মুন্সীর স্ত্রী ফরিদা ইয়াসমিন মুক্তা (৫৭) আর নেই (ইন্না…রাজিউন)।  ২৫ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় তিনি উদয়কাঠি ইউনিয়নের লবনসাড়া গ্রামের বাড়িতে হঠাৎ অসুস্থবোধ করলে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে অচেতন অবস্থায়  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর রাত সাড়ে ৮টার দিকে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্বামী,এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী  রেখে গেছেন। ২৬ ডিসেম্বর রবিবার বাদ আসর জানাজা শেষে তাকে লবনসাড়া গ্রামের পাররিবারিক কবরস্থানে চির নিন্দ্রায় শায়িত করা হয়। তার মৃত্যুতে বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলম,সাবেক সংসদ সদস্য মো. মনিরুল ইসলাম মনি,বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক,পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা,সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা,উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু,সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম,উদয়কাঠি ইউপির সাবেক চেয়ারম্যান মামুন-উর-রশিদ স্বপন,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা তালুকদার,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন ও সাধারণ সম্পাদক সুজন মোল্লাসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

ফেসবুকে লাইক দিন