আজঃ শনিবার ● ২৯শে অগ্রহায়ণ ১৪৩২ ● ১৩ই ডিসেম্বর ২০২৫ ● ২১শে জমাদিউস-সানি ১৪৪৭ ● সকাল ১১:৩৯
শিরোনাম

By: মুক্তি বার্তা

বানারীপাড়ায় বন্দর মডেল স্কুলে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ফাইল ছবি

বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় জাতীয় শ্রেষ্ঠ পুরস্কারপ্রাপ্ত বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ৩০ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর ১টায় বিদ্যালয় মিলনায়তনে পরিচালনা পর্ষদ ও প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমনের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন  প্রধান শিক্ষক চন্দ্র শেখর দাস,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন,প্রেসক্লাবের সহ-সভাপতি ও সাবেক শিক্ষানুরাগী সদস্য কাওসার হোসেন,সহকারি শিক্ষক মোস্তাক আহম্মেদ শরীফ প্রমুখ। বিদ্যালয়ের সহকারি শিক্ষক হুমায়ুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন বানারীপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুজন মোল্লা,উপজেলার আলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি স্বপন মাঝি,প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন প্রমুখ।

ফেসবুকে লাইক দিন