আজঃ বৃহস্পতিবার ● ১২ই ভাদ্র ১৪৩৩ ● ২৭শে আগস্ট ২০২৬ ● ১৩ই রবিউল-আউয়াল ১৪৪৮ ● সকাল ৭:৪৪
শিরোনাম

By: মুক্তি বার্তা

চৌগাছায় নাছির উদ্দীন এমপি’র শীতবস্ত্র বিতরণ 

ফাইল ছবি

চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ
যশোরের চৌগাছায় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ করেছেন যশোর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক ডা.মো. নাসির উদ্দীন এমপি।
শুক্রবার (৭ জানুয়ারী) সকাল ১১:০০ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে  এ বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নিবার্হী কর্মকর্তা( ইউএনও) ইরুফা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক ডা.মো.নাসির উদ্দীন এম.পি।
বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চৌগাছা  উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোঃ মোস্তানিছুর রহমান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক এসএম বাবুল, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও সুখপুকুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান হবিবর রহমান, কার্যনির্বাহি সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার ,আশরাফুল ইসলাম,জসিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সৈকত, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শরিফুল ইসলাম,কাউন্সিলর আনিচুর রহমান, সদস্য আজাদুর রহমান খান,উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছাদেকুর রহমান, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, ছাত্রলীগ নেতা বিপুল, রিংকু, মিকাইল, আজমীর,আরিফ প্রমুখ
পরবর্তীতে দুপুরে উপজেলা পরিষদের আয়োজনে মধ্যাহ্নভোজ শেষে নব নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং দিক নির্দেশনামূলক বক্তব্য দেন
যশোর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ)অধ্যাপক ডা.মো: নাসির উদ্দিন এমপি।

ফেসবুকে লাইক দিন