আজঃ বৃহস্পতিবার ● ১২ই ভাদ্র ১৪৩৩ ● ২৭শে আগস্ট ২০২৬ ● ১৩ই রবিউল-আউয়াল ১৪৪৮ ● বিকাল ৩:২৮
শিরোনাম

By: মুক্তি বার্তা

উখিয়ায় অস্ত্রসহ রোহিঙ্গা সন্ত্রাসী আটক

ফাইল ছবি

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি।
কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রসহ ১ রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে ৮-এপিবিএন।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বালুখালী ময়নারঘোনা ক্যাম্প থেকে মোস্তাক (২৭) নামের এক রোহিঙ্গাকে একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড কার্তুজসহ আটক করেছে ৮ এপিবিএন সদস্যরা। সে ক্যাম্প-১১ (ব্লক- বি/১৫) এর আজিম আলীর ছেলে।
শুক্রবার বেলা সাড়ে ১০টার দিকে এ তথ্য জানায় ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
৮ এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. কামরান হোসেন জানান, আটক মোস্তাকের বসতঘরে তল্লাশি করে তার বেডের তোষকের উপর বালিশের নিচ থেকে একটি কাঠের বাটযুক্ত লোহার তৈরী ওয়ান শুটার গান যা লম্বায় এক ফুট এক ইঞ্চি এবং দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত আলামত জব্দপূর্বক আসামিকে আটক করে ময়নারঘোনা পুলিশ ক্যাম্পে নিয়ে আসা হয়। আটক রোহিঙ্গার বিরুদ্ধে উখিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
উখিয়া থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আহম্মদ সনজুর মোরশেদ বলেন,হস্তান্তরকৃত রোহিঙ্গার বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে পাঠানো হবে।

 

ফেসবুকে লাইক দিন