আজঃ মঙ্গলবার ● ৩০শে আষাঢ় ১৪৩৩ ● ১৪ই জুলাই ২০২৬ ● ২৮শে মুহাররম ১৪৪৮ ● সন্ধ্যা ৬:২৩
শিরোনাম

By: মুক্তি বার্তা

বানারীপাড়ায় ছাত্রদলের সদস্য সচিব সোহাগের পদত্যাগ

ফাইল ছবি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ হাওলাদার পদত্যাগ করেছেন। ৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার উপজেলা ছাত্রদলের সদস্য সচিবের পদ থেকে অব্যহতি চেয়ে বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি ইঞ্জিনিয়ার মাহফুজুল আলম মিঠুর বরাবর দেওয়া পদত্যাগ পত্রে সোহাগ হাওলাদার পদত্যাগের কারন হিসেবে  রাজনৈতিক প্রতিহিংসা,নিজ দলের নেতারা তার বাড়িঘর পুড়িয়ে দেওয়া ও তাকে হত্যার হুমকি দেওয়ার কথা উল্লেখ করেন। এ প্রসঙ্গে বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি ইঞ্জিনিয়ার মাহফুজুল আলম মিঠু বলেন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ মৃধা,যুবদলের সভাপতি সুমন হাওলাদার ও ছাত্রদলের আহবায়ক মো.রুবেল হোসেন হাওলাদার বানারীপাড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ হাওলাদারকে ডেকে নিয়ে তাদের মনোনীত নেতা-কর্মী নিয়ে গঠিত উপজেলার ৮ ইউনিয়ন ছাত্রদলের কমিটিতে তার জোরপূর্বক স্বাক্ষর নেয়া,বিভিন্ন সময় সোহাগের ওপর হামলা ও  মৃত্যুপথযাত্রী বাবাসহ তার পরিবারকে ভয়ভীতি প্রদর্শনসহ নানা অভিযোগ পাওয়া গেছে। সোহাগ দলের দুঃসময়ের ত্যাগী, পরিচ্ছন্ন ও  পরীক্ষিত নেতা-কর্মীদের নিয়ে ৮ ইউনিয়নে ছাত্রদলের কমিটি গঠন করতে চেয়েছিল। এসব কারনেই মূলত সোহাগ পদত্যাগপত্র জমা দিয়েছে বলে তিনি  জানান। এদিকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ মৃধা এ অভিযোগ অস্বীকার করে বলেন,গত  ২৯ ডিসেম্বর ভোলায় শ্বশুর বাড়ি এলাকায় দূর্ঘটনায় পা ভেঙ্গে যাওয়ার পর থেকে তিনি বানারীপাড়া পৌর শহরের নিজ বাসায় শয্যাশায়ী রয়েছেন। উপজেলা যুবদলের সভাপতি সুমন হাওলাদার ও উপজেলা ছাত্রদলের আহবায়ক  মো. রুবেল হোসেন হাওলাদারও তাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ অস্বীকার করেছেন।

ফেসবুকে লাইক দিন