আজঃ শনিবার ● ১৪ই ভাদ্র ১৪৩৩ ● ২৯শে আগস্ট ২০২৬ ● ১৫ই রবিউল-আউয়াল ১৪৪৮ ● বিকাল ৪:৩০
শিরোনাম

By: মুক্তি বার্তা

বানারীপাড়ায় যুবলীগ নেতা দুলাল তালুকদারের মায়ের দাফন সম্পন্ন

ফাইল ছবি

রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়া উপজেলা যুবলীগ নেতা শফিকুল ইসলাম দুলাল তালুকদারের মা আম্বিয়া খাতুনের (৮০) দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (৯ জানুয়ারি) সকাল ১০টায় নিজ বাড়িতে জানাজা শেষে মরহুমার লাশ তাঁর পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। জানাজায় অংশগ্রহণ করেন স্থানীয় সংসদ সদস্য মো. শাহে আলম,উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য কৃষিবিদ ডা. খোরশেদ আলম সেলিম, উপজেলা ভাইস-চেয়ারম্যান মো. নুরুল হুদা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চাখার ইউপির চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু, সদস্য ও সলিয়াবাকপুর ইউপির চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান, আওয়ামী লীগ নেতা শামসুল আলম মল্লিক, চাখার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আ. মালেক হাওলাদার, যুবলীগ নেতা মু. মুন্তাকিম লস্কর কায়েস, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরী প্রমুখ।
উল্লেখ্য, বানারীপাড়া উপজেলা যুবলীগ নেতা দুলাল তালুকদারের মাতা আম্বিয়া খাতুন মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় উপজেলার সলিয়াবাকপুর গ্রামের বাড়িতে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি স্বামী, ৭ ছেলে, ২ মেয়ে, আত্মীয়-স্বজন ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ফেসবুকে লাইক দিন