আজঃ বুধবার ● ৩ পৌষ ১৪৩২ ● ১৭ই ডিসেম্বর ২০২৫ ● ২৪শে জমাদিউস-সানি ১৪৪৭ ● রাত ২:৪৭
শিরোনাম

By: মুক্তি বার্তা

ফরিদ মিয়া নান্দাইল ময়মনসিংহ  প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইলে নালায় ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। নিহত শিশুর নাম ইমন মিয়া (৫)।
শনিবার (৯এপ্রিল) সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার খারুয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চানপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইমন মিয়া একই গ্রামের মো. সবুজ মিয়ার পুত্র।
পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সকালের দিকে ইমন মিয়া বাড়ির সামনে খেলা করছিল। খেলার ফাঁকে পাশের একটি নালায় পড়ে নালার পানিতে ডুবে ইমনের মৃত্যু হয়। ইমনের মা শিউলী আক্তার ইমনকে খোঁজাখুঁজি করে না পেয়ে নালায় এসে ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে নালা থেকে ইমনকে মৃত অবস্থায় উদ্ধার করে।
ঘটনাটি আব্দুল্লাহ্পুর গ্রামের ইউপি সদস্য মোঃ রতন মিয়া ছেলেটির মৃত্যুর খবর নিশ্চিত করেন।

ফেসবুকে লাইক দিন