আজঃ বৃহস্পতিবার ● ২৮শে ফাল্গুন ১৪৩২ ● ১২ই মার্চ ২০২৬ ● ২২শে রমযান ১৪৪৭ ● বিকাল ৩:২১
শিরোনাম

By: মুক্তি বার্তা

চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ৭০০ ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ

ফাইল ছবি

রায়হান হোসেন, চৌগাছা (যশোর)প্রতিনিধিঃ
যশোরের চৌগাছা উপজেলায় “চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন”র উদ্যোগে ৭০০ ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুর ২ টায় চৌগাছা ভাস্কর্যের মোড় থেকে  এই ইফতার বিতরণ শুরু হয়।
চৌগাছা পরিবার সেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সিঙ্গাপুর প্রবাসী বখতিয়ার হোসেনের দিকনির্দেশনায় ও সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল আহম্মেদের নেতৃত্বে বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি সবুজ হোসেন, মোঃ শাহীন কবির, শহিদুল ইসলাম, মাষ্টার মোঃ আকরাম হোসেন, দপ্তর সম্পাদক আল-আমিন হোসেন, অর্থ সম্পাদক গোলাম রাব্বি শেখ সোহেল রানা, সদস্য শামীম হোসেন,ইমরান হোসেন,দীপ্ত বিশ্বাস,নয়ন রহমান,আবু হানিফ, জাহিদুল ইসলাম, আছির উদ্দিন, মোঃ কামরুল সহ সংগঠনের সদস্যবৃন্দ।
এক শুভেচ্ছা বক্তব্যে সংগঠনের সদস্যরা দৈনিক যশোর’কে বলেন, বিপন্ন মানবতায় প্রবাসী জয় এই স্লোগানকে ধারণ করে  সবসময়ই সংগঠনটি মানবতার কল্যাণে কাজ করে যাবে।
নেতৃবৃন্দ আরও বলেন,মানবতার আরেক নাম চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন।

ফেসবুকে লাইক দিন