আজঃ মঙ্গলবার ● ২৮শে আশ্বিন ১৪৩৩ ● ১৩ই অক্টোবর ২০২৬ ● ৩০শে রবিউস-সানি ১৪৪৮ ● ভোর ৫:৫৫
শিরোনাম

By: মুক্তি বার্তা

ঈদের ছুটি শেষে খুলছে ইবি

ফাইল ছবি

রানা আহম্মেদ অভি, ইসলামী বিশ্ববিদ্যালয়ঃ

দীর্ঘ পবিত্র ঈদুল আজহার ছুটি শেষ করে শুক্রবার সকাল ১০টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হলসমূহ খুলে দেওয়া হবে। একইসঙ্গে শনিবার থেকে বিশ্ববিদ্যালয়ের দাফতরিক ও রবিবার থেকে একাডেমিক কার্যক্রম পুরোদমে চলবে। ক্লাস-পরীক্ষা থাকায় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ইতোমধ্যে ক্যাম্পাসে ফিরতে শুরু করেছেন।

এর আগে ২ থেকে ১৬ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এবং ২ থেকে ১৩ জুলাই পর্যন্ত দাফতরিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। এছাড়া ২ জুলাই সকাল ১০ টার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল ছাড়ার নির্দেশনা দিয়েছিল কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতর সূত্র এসব তথ্য জানিয়েছে।

ফেসবুকে লাইক দিন