আজঃ শুক্রবার ● ১৩ই ভাদ্র ১৪৩৩ ● ২৮শে আগস্ট ২০২৬ ● ১৩ই রবিউল-আউয়াল ১৪৪৮ ● রাত ৪:৫২
শিরোনাম

By: মুক্তি বার্তা

চৌগাছায় জাতীয় সমবায় দিবস পালিত

ফাইল ছবি

চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ
“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে যশোরের চৌগাছায় জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার (৫ নভেম্বর) সকাল ১০টায় দিবসটি পালন উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত হয়। র‍্যালীটি উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষীণ করে।

অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা। ‘স্বপ্ন দেখো সঞ্চয় ঋণদান সমবায় সমিতি’র সভাপতি শফিকুজ্জামান রাজুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস। এসময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কমকর্তা অহিদুর রহমান।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, আইসিটি কর্মকর্তা আশরাফুল হক, সোনালী ব্যাংক চৌগাছা শাখার ব্যবস্থাপক ফারুকুজ্জামান, উপজেলা রিসোর্স সেন্টার (ইউ আর সি) কমকর্তা রোকনুজ্জামান, সেতু ঋণদান সমবায় সমিতির প্রতিনিধি মাহবুবুর রহমান, চৌগাছা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি শ্যামল দত্ত, হাকিমপুর মৎস্য সমবায় সমিতির সভাপতি সুফল বিশ্বাস, শিক্ষক কো-অপারেটিভ সমবায় সমিতির সভাপতি শামনুর রহমান মিলন প্রমুখ।

অনুষ্ঠান শেষে সফল সমবায়ীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

ফেসবুকে লাইক দিন