আজঃ সোমবার ● ২৬শে শ্রাবণ ১৪৩৩ ● ১০ই আগস্ট ২০২৬ ● ২৬শে সফর ১৪৪৮ ● সকাল ১০:০৭
শিরোনাম

By মুক্তি বার্তা

চৌগাছায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ 

ফাইল ছবি

চৌগাছা প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় রাজু (২৫) এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। মাদক ব্যবসায়ী রাজু উপজেলার মশিউর নগর গ্রামের মোশারফ হোসেনের ছেলে।

চৌগাছা থানা সূত্রে জানা যায়, যশোর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আশরাফ হোসেন পিপিএম মহোদয়ের নির্দেশনায়, জনাব গোলাম রব্বানী শেখ পিপিএম মহোদয় অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) এবং রিফাত খান রাজিব, অফিসার ইনচার্জ, চৌগাছা থানা এর তত্ত্বাবধানে, এসআই নুরনবী এবং এএসআই সাইদুল সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে মশিউর নগর এলাকা হইতে মাদক ব্যবসায়ী রাজুকে (১৩ অক্টোবর) রাত ৮ ঘটিকা সময় ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেপ্তার করে।

থানার অফিসার ইনচার্জ রিফাত খান রাজীব আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, ৩৬(১) এর ১০(ক) ধারায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মামলা নং ১৭, তারিখ ১৩/২০/২০।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন