আজঃ বৃহস্পতিবার ● ৩ বৈশাখ ১৪৩৩ ● ১৬ই এপ্রিল ২০২৬ ● ২৭শে শাওয়াল ১৪৪৭ ● সন্ধ্যা ৭:২৯
শিরোনাম

By মুক্তি বার্তা

প্রাথমিকে পদন্নতির মাধ্যমে প্রধান শিক্ষকের পদ পূর্ণ হবে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আর সরাসরি প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হবে না। সহকারী শিক্ষকদের পদোন্নতি দিয়ে প্রধান শিক্ষক করা হবে। পদোন্নতি পাবেন প্রধান শিক্ষকরাও। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন গণমাধ্যমকে বলেন, ‘পিএসসি চেয়ারম্যানকে বলেছি আমাদের আর প্রধান শিক্ষক লাগবে না। সহকারী শিক্ষক থেকে পদোন্নতি দেওয়া হবে। ’
বর্তমানে প্রধান শিক্ষকের ৬৫ শতাংশ পদ পদোন্নতির মাধ্যমে এবং ৩৫ শতাংশ পদ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণ করা হয়।

এর পরিপ্রেক্ষিতে সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন গণমাধ্যমকে বলেন, ‘সহকারী শিক্ষক থেকে পদোন্নতি শতভাগ করে দেবো।  বর্তমানে রয়েছে ৬৫ ও ৩৫ শতাংশ। পুরোটাই পাবেন সহকারী শিক্ষকরা। পিএসসি চেয়ারম্যান রিকুইজিশন চেয়েছিলেন। আমি বলেছি লাগবে না। পুরাতন একাটা রিকুইজিশন ছিল, সেটাও প্রত্যাহারের জন্য চিঠি দিয়েছি।’

সূত্রঃ বাংলা ট্রিবিউন

ফেসবুকে লাইক দিন