আজঃ বৃহস্পতিবার ● ২৮শে ফাল্গুন ১৪৩২ ● ১২ই মার্চ ২০২৬ ● ২২শে রমযান ১৪৪৭ ● দুপুর ২:৪৭
শিরোনাম

By: মুক্তি বার্তা

বরিশালে একদিনের ব্যবধানে এবার হোটেল এরিনা থেকে যুবকের লাশ উদ্ধার

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধিঃ একদিনের ব্যবধানে এবার বরিশাল নগরীর সদর রোডস্থ এরিনা হোটেল থেকে ৩০ বছর বয়সি এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মিরন হাওলাদার নামের ওই যুবকের লাশটি রোববার দুপুরে হোটেলের ৬০৮ নম্বর কক্ষ থেকে উদ্ধার করে কোতয়ালি থানা পুলিশ। এর একদিন আগে শহরের নথুল্লাবাদস্থ শরিফ আবাসিক হোটেল থেকে আল আমিন নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে মেট্রোপলিটন বিমানবন্দর থানা পুলিশ। একদিনের ব্যবধানে আবাসিক হোটেল থেকে দুটি লাশ উদ্ধারের ঘটনায় জনমনে নানান প্রশ্নের সৃষ্টিসহ আতঙ্ক বিরাজ করছে।

কোতয়ালি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রুম্মান জানান, এরিনা থেকে উদ্ধার মিরন হাওলাদারের পরিচয় ইতিমধ্যে নিশ্চিত হয়েছে পুলিশ। তিনি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার সন্তান। গতকাল শনিবার রাতে তিনি হোটেলটির ৬০৮ নম্বর শীততাপ নিয়ন্ত্রিত কক্ষটি ভাড়া নেন।

মৃত্যু রহস্য উদঘাটনে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মুবার্তা/ এস/ই

ফেসবুকে লাইক দিন